শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

১৯ আগস্ট থেকে চলবে সব বাস, ট্রেন ও নৌযান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯ আগস্ট থেকে সড়ক, রেল ও নৌ-পথে সব ধরনের গণপরিবহণ চলাচল করতে পারবে।  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ-পথে সব ধরনের গণপরিবহণ চলাচল করতে পারবে।

 

সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

 

এবং যে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মাঝে কিছুদিন বিরতি দিয়ে চার মাস ধরে চলা লকডাউন শেষ হয়েছে ১০ আগস্ট মধ্যরাতে।  ১১ আগস্ট থেকে অফিস আদালত, ব্যাংক, বিপণিবিতান, দোকানপাট খুলে দেওয়া হয়েছে।  গণপরিবহণ চালুর অনুমতি দেওয়া হলেও সমসংখ্যক আসনে যাত্রী নিয়ে অর্ধেক গাড়ি চলার অনুমতি দেওয়া হয়েছিল।  ১৯ আগস্ট থেকে সেই বাধা উঠে যাচ্ছে।  পুরোদমে চালু হচ্ছে বাস, ট্রেন ও লঞ্চ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023