শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

চলতি মাসে আরও এক কোটি টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চলতি মাসে আরও এক কোটি ডোজ করোনা টিকা আসবে।

 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সোসাইটি অব মেডিসিন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চলতি মাসে কয়েক ধাপে আরও এক কোটি টিকা আসবে। এভাবে পর্যায়ক্রমে প্রয়োজনীয় টিকা আসবে। ইতিমধ্যে দুই কোটি মানুষকে করোনা টিকার আওতায় এনেছি। ৫০ লাখের বেশি মানুষ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। টিকা নেওয়ার পরও সবাইকে মাস্ক পরতে হবে।

 

জাহিদ মালেক বলেন, চিকিৎসক-নার্সরা গত দেড় বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। করোনার পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসাও তাদের করতে হচ্ছে। এর পাশাপাশি ভ্যাকসিন প্রোগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। একইসঙ্গে বিভিন্ন টেস্টের ব্যবস্থাও করতে হচ্ছে। এরমধ্যে আবার ডেঙ্গু এসেছে। ডেঙ্গুর চিকিৎসাও আমাদের দিতে হচ্ছে। প্রতিটা জিনিসের একটা সীমা রয়েছে। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো রাখতে হলে আমাদের অবশ্যই ইনফেকশন কমাতে হবে।

 

করোনার সঙ্গে এখন ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার মেয়ররা ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছেন। আমরা হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত পাঁচ হাজার ১৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু থেকে বাঁচতেও সবাইকে সচেতন হতে হবে।

 

সোসাইটি অব মেডিসিনের সভাপতি ডা. বিল্লাল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিসক অধ্যাপক ডা. এবি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আলী নুর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বিএমডিসি সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আরসেনাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023