শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ওমরাহ করতে বাংলাদেশিরাও সৌদি যেতে পারবেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশিরাও এখন থেকে ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন।  করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সৌদি সরকারের অনুমতি পেয়ে ওমরাহ কার্যক্রম শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়।

 

বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকারের পক্ষ থেকে বেশ কিছু শর্ত বেধে দেওয়া হয়েছে।  ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইটে (www.hajj.gov.bd) এসব শর্ত প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

আনোয়ার হোসাইন জানান, বুধবার থেকেই ওমরাহ পালনের জন্য সৌদি আরবের দুয়ার খুলেছে বিশ্ববাসীর জন্য।  তবে আজ থেকেই তো কেউ ওমরাহ পালন করতে যেতে পারছেন না, প্রক্রিয়া করতে একটু সময় লাগবে।

 

কোভিড-১৯ মহামারির কারণে প্রায় দেড় বছর ওমরাহ পালনে বিদেশি কাউকে ভিসা দেয়নি সৌদি আরব।  সম্প্রতি টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহ উন্মুক্ত করছে সৌদি আরব।

 

এর ফলে এখন থেকে ওমরাহর জন্য ভিসার আবেদনকারীদের অনুমোদিত কোভিড-১৯ টিকার সনদও জমা দিতে হবে।

 

আনোয়ার হোসাইন বলেন, যিনি ওমরাহ পালন করতে যাবেন, তাকে অবশ্যই ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে এবং বয়স ১৮ বা এর বেশি হতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023