দিনাজপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

দিনাজপুর সদরে এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে ফরিদুল ইমলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের কোতয়ালী থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। এর আগে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দিনাজপুর শহরের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফরিদুল শহরের কসবা এলাকার নুরুল চৌধুরীর ছেলে।

 

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, গত ৬ আগস্ট ভুক্তভোগী যুবতী বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলায় ওই যুবতী অভিযোগ করেন, গত ২৫ ফেব্রুয়ারি দিনাজপুর শহরের সিটি পার্কের ফরিদুল তাকে বেড়াতে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে সিটি পার্কের একটি রুমে ধর্ষণ করে। ধর্ষণের সময় ফরিদুল গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর থেকে ৬ আগস্ট পর্যন্ত ওই যুবতীকে একাধিকবার বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

ওসি আরও জানান, যুবতীর অভিযোগ পাওয়ার পর থানার এসআই সৌরভ কুমার দত্তকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে কাঞ্চন ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023