শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

৪৫ দিন পর শুটিংয়ে শাকিব খান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

গেল মে মাসের শেষের দিকে অর্থাৎ ২৫ মে শুরু হয়েছিলো শাকিব খানের নতুন সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ এর শুটিং। সে সময় প্রথম লটে অংশ নেন দেশের শীর্ষ নায়ক। এরপর শাকিব খান সর্বশেষ অংশ নিয়েছিলেন এ বছরের ২৬ জুন। পরে জুলাই মাসে বিধিনিষেধের ঘোষণায় সব পরিকল্পনা পাল্টে যায়। বন্ধ হয় শুটিং।

 

শুটিংয়ে অংশ নেয়ার ৪৫ দিন পার হলে গেছে এর মধ্যে। ৪৬ দিনের মাথায় আজ থেকে এফডিসিতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। আজ থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব। শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক তপু খান।

 

পরিচালক বলেন, ‘প্রথম চার দিন দৃশ্যের কাজ হবে। এরপর দুটি গানের শুটিং করব। এক-দুই দিন বিরতি দিয়ে রোমান্টিক গান দুটির শুটিং হবে। আমরা অবশিষ্ট শুটিং এই মাসের মধ্যেই শেষ করতে চাই।’

 

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে পুরো শুটিং শেষ করার পরিকল্পনা চূড়ান্ত করেছি। প্রেক্ষাগৃহ খুললেই আমরা ছবিটি মুক্তি দিতে চাই। প্রেক্ষাগৃহ বাঁচাতে, চাঙা করতে ভালো সিনেমাও তো দরকার। তাছাড়া অনেক দিন তো দেশের সিনেমাপ্রেমীরা ভালো চলচ্চিত্র দেখতে পারছেন না।

 

শাকিব খান, বুবলী ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসের প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023