শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

আফগানিস্তানে এমন ঘটতে পারে, জেনেই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত: সাবেক মার্কিন দূত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানে তালেবানরা প্রতিদিন নতুন নতুন এলাকা ও শহর নিজেদের দখলে নিলেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না যুক্তরাষ্ট্র। আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নিতে যুক্তরাষ্ট্র সিদ্ধান্তে অটল।

 

এনডিটিভির খবরে বলা হয়, ইতোমধ্যে আফগানিস্তানের ছয়টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। এ প্রসঙ্গে ২০১৭ সাল পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা লরেল মিলার বলেন, ‘এখন (আফগানিস্তানে) যা ঘটছে, এমনটা ঘটতে পারে জেনেই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

 

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর তালেবানদের মোকাবেলা করতে আফগানিস্তানে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ দুই দশক ধরে তালেবানদের বিরুদ্ধে অভিযান, বোমা হামলা চালালেও সশস্ত্র গোষ্ঠিটি দুর্বল হয়ে গেছে – এমন বলাটা কঠিন।

 

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘প্রায় ২০ বছরের অভিজ্ঞতা আমাদের এটা দেখিয়েছে যে, আরও এক বছর আফগানিস্তানে যুদ্ধ করলেই সমাধান চলে আসবে না।’

 

সোমবার পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, গত সপ্তাহে আফগান বাহিনীর হয়ে তারা তালেবানদের উপর বোমা হামলা চালিয়েছেন। তবে সেনা প্রত্যাহারের পর এমনটা হবে – সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

 

পরিষ্কার ভাষায় কিরবি বলেন, ‘এটা তাদের দেশ, রক্ষার দায়িত্বও তাদের। এটা তাদের লড়াই।’ তিনি জানান, তিনি জানেন যে পরিস্থিতি সঠিক দিকে যাচ্ছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023