শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

কঙ্কাল চুরির সময়ে হাতেনাতে যুবক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

গাজীপুরের শ্রীপুরে কবর থেকে কঙ্কাল চুরি করার সময় জাকির হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

 

আটক যুবকের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার চরেরপাড় গ্রামে। তবে এ সময় তার আরও দুই সহযোগী রাজন ও মজনু পালিয়ে গেছে। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতেন।

 

স্থানীয়রা মো. আতাবুল্লাহ্ জানান, ‘ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবর স্থানের পাশে ব্যাগ হাতে দেখতে পাই। পরে তাদের ব্যাগে কি আছে জানতে চাইলে তারা দৌঁড়ে পালানো চেষ্টা করেন। পরে দৌড়ে জাকির হোসেনকে আটক করা গেলেও বাকীরা পালিয়ে যায়। তার সাথে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।’

 

তিনি আরও জানান, চার মাস পূর্বে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।

 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023