স্টাফ রিপোর্টার, ঢাকা
করোনার টিকা সনদের ভুল সংশোধনে ই-মেইল সেবা চালু করেছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা টিকা ও টিকা সনদ সম্পর্কিত কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য স্বাস্থ্য অধিদফতরের নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় মেইলের মাধ্যমে সংশোধনের অনুরোধ জানাতে হবে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া ই-মেইল অ্যাড্রেসটি হলো- [email protected]
উল্লেখ্য, দেশে ২৬ জানুয়ারি টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন থেকে দেশে সুরক্ষা প্লাটফর্মের মাধ্যমে নিবন্ধনও শুরু করা হয়।