শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

চিৎকার করে পরীমণি বললেন, আমাকে ফাঁসানো হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

মাদক মামলায় অভিযুক্ত নায়িকা পরীমণি দাবি করেছেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার শুনানি শেষে বেরিয়ে আসার সময় এই দাবি করেন তিনি।

এ সময় চিৎকার করে পরীমণি বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

শুনানি শেষে বের হয়ে যাওয়ার সময় পরীমণির সঙ্গে কথা বলার চেষ্টা করেন উপস্থিত সংবাদকর্মীরা। পরীমণিও কথা বলতে চান। কিন্তু পুলিশ সদস্যরা সেই সুযোগ না দিয়ে তাকে দ্রুত আদালত থেকে বের করে গাড়িতে তোলেন। আদালত থেকে বেরিয়ে আসার সময় সংবাদকর্মীদের দিকে তাকিয়ে চিৎকার করে পরীমণি বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার বাসায় মদ ছিল না।’

এসময় তিনি সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হলো, আপনারা কি করলেন?’

মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চিত্রনায়িকা পরীমণিকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন। শুনানির এক পর্যায়ে কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন পরীমণি।

এর আগে বেলা সোয়া ১২টার দিকে পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মরিয়ম আক্তার মৌ, আশরাফুল আলম দীপু ও সবুজ আলীকে আদালতে হাজিরা করা হয়।

এর আগে মাদক মামলায় তাদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

মঙ্গলবার পৌনে ১২টার দিকে রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয় থেকে তাদের নিয়ে আদালতে রওনা দেয় সংস্থাটি।

এ সময় সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ ওমর ফারুক সমকালকে বলেন, আদালতে পরীমণিসহ চারজনের বিরুদ্ধে আরও পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023