শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

২৪ ঘণ্টায় আরও ২১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১৮১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৯ জন।

 

দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩১ জনে। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮৬৩ ও ঢাকার বাইরের হাসপাতালে ৬৮ জন।

 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

জানা যায়, ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২১ জনসহ মোট ১৮১ জন রোগী ভর্তি হন। অপরদিকে ঢাকার বাইরের ২৯ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে তিনজন ও বরিশাল বিভাগে দুজন রয়েছেন।

 

ডেঙ্গু সন্দেহে মৃত ১৪ জনের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

 

পরিসংখ্যানে দেখা গেছে, এ বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (৯ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট চার হাজার ৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৮০৮ জন। চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন ও ৯ আগস্ট পর্যন্ত দুই হাজার ৯৫ জন রোগী ভর্তি হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023