অজিদের ১২৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। পঞ্চম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশ জড়ো করেছে ১২২ রান।

টস জিতে অস্ট্রেলিয়াকে বোলিংয়ে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন মোহাম্মদ নাঈম ও মেহেদী হাসান। ওপেনিং জুটিতে গড়েন ৪২ রানের পার্টনারশিপ। এরপর অ্যাস্টন টার্নার মেহেদীকে ফিরিয়ে জুটিটি ভাঙেন। সাজঘরে ফেরার আগে ১২ বলে ১৩ রান করেন তিনি। মেহেদীর ইনিংসে ছিল ২টি ৪।

দলীয় ১৫ রান যোগ করতেই বিদায় নেন নাঈমও। ড্যান ক্রিস্টিয়ানের করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে দুর্বল রিভারসুইপ খেলতে গিয়ে অ্যাস্টন অ্যাগারের তালুবন্দি হন নাঈম।

 

ফেরার আগে ২৩ বলে ২৩ করেন এই ওপেনার। নাঈমের ইনিংসে ছিল একটি করে চার ও ছক্কা।
এরপর নাঈম ছাড়া আর কেউ বিশের কোটা ছুঁতে পারেনি।
মেহেদী-নাঈমের বিদায়ের পর থিতু হতে চেয়েছিলেন সাকিব। তবে অ্যাডাম জাম্পার করা নবম ওভারের শেষ বলে আউট হন তিনি। ২০টি বলের মোকাবিলায় করেন ১১ রান।

১৪ বলে ১৯ রান করে অ্যাস্টন অ্যাগারের উইকেটে পরিণত হন মাহমুদুল্লাহ। টাইগার অধিনায়কের ইনিংসে ছিল ১টি ছক্কা। এরপর নুরুল হাসান সোহান ৮, আফিফ হোসেন ১০ রান করে আউট হন। ৪ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।
অস্ট্রেলিয়ার নাথান এলিস ও ড্যান ক্রিস্টিয়ান দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার ও অ্যাডাম জাম্পা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023