অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

সিরিজে প্রথম জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। তবে ১০৪ রানের পুঁজি নিয়েও হাড্ডাহাড্ডি লড়াই করলেন টাইগাররা। শনিবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে  মিরপুরে তিন উইকেটে জয় পায় অজিরা। টানা তিন জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১৯ ওভারে ১০৫/৭ সংগ্রহ নিয়ে হাঁফ ছাড়ে অজিরা। এদিন বল হাতে বেশ হতাশ করেন সাকিব আল হাসান। চার ওভারের স্পেলে ৫০ রান দেন উইকেটশূন্য সাকিব। অন্যদিকে মোস্তাফিজুর রহমান চার ওভারের স্পেলে মাত্র ৯ রানে নেন দুই উইকেট।

ইনিংসে চার ওভারে ১৭ রানে দুই উইকেট নেন অফস্পিনার মেহেদী হাসান। বাঁহাতি স্পিনার নাসুম নেন ১৭ রানে এক উইকেট।

 

১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখান থেকে ৫ ওভারেই ২ উইকেটে ৪৯ রান তুলে ফেলে সফরকারীরা। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। ষষ্ঠ ওভারে মোস্তাফিজের শিকার ভয়ঙ্কর হয়ে ওঠা ড্যানিয়েল ক্রিস্টিয়ান (১৫ বলে ৩৯ রান)। উইকেট মেডেন দেন মোস্তাফিজ। ৬৫ রান তুলতেই আরো তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোয়েজেস হেনরিকস ফেরেন রানআউট হয়ে। সিরিজে দুর্দান্ত ফর্ম অব্যাহত মোস্তাফিজের। অ্যালেক্স ক্যারিকে ব্যক্তিগত দ্বিতীয় শিকার বানান তিনি। আগের ম্যাচে ফিফটি হাঁকানো মিচেল মার্শ বোল্ড হয়ে ফেরেন মাহেদি হাসানের বলে।

এই রিপোর্ট রেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৩ ওভারে ৬ উইকেটে ৭৩ রান। জয়ের জন্য এখনো প্রয়োজন ৪২ বলে ৩২ রান। অ্যাস্টন টার্নার ৪ ও অ্যাস্টন অ্যাগার অপরাজিত রয়েছেন ৫ রানে।

 

আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ চতুর্থ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করতে নামে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানে থামে বাংলাদেশ। জয়ের ধারায় ফিরতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১০৫ রান। ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেন নাইম শেখ। এছাড়া ২৩ রান আসে শেখ মাহেদির ব্যাট থেকে। ৩টি করে উইকেট নেন মিচেল সোয়েপসন ও অ্যান্ড্রু টাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023