সুরক্ষা অ্যাপে টিকার জন্য ২ কোটির বেশি নিবন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের টিকার জন্য ‘সুরক্ষা’ অ্যাপ ও ওয়েবসাইটে গিয়ে দুই কোটির বেশি মানুষ নিবন্ধন করেছেন।

 

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রোগ্রামার আবদুল্লাহ আল রহমান।

 

যানা জায়, শনিবার দুপুর পর্যন্ত ২ কোটি ১৬ লাখের বেশি নিবন্ধন হয়েছে। প্রতি মিনিটে প্রায় পাঁচ হাজারের মতো নিবন্ধন হচ্ছে। ০৭ আগস্ট থেকে সারা দেশে করোনার টিকাদানের সম্প্রসারিত কর্মসূচি চলায় নিবন্ধন বেশি হচ্ছে বলে জানান তিনি।

 

২৬ জানুয়ারি করোনাভাইরাসের টিকা নিতে দেশে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় টিকাদান কর্মসূচি। টিকার মজুত কম আসায় ৮ জুন থেকে টিকার নিবন্ধনপ্রক্রিয়া স্থগিত করা হয়। এরপর জুন মাসের শেষ দিকে আবার শুরু হয় টিকার নিবন্ধন কার্যক্রম। দেশে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023