স্পোর্টস ডেস্ক
পেনাল্টি মিস, গোলে সহজ সুযোগ মিস কিংবা নিশ্চিত গোল খাওয়ার অবস্থা- ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে অলিম্পিক ফুটবলে ব্রাজিল এবং স্পেনের মধ্যকার ফাইনালের প্রধমার্ধে সবই ছিল।
ব্রাজিল পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি। নিশ্চিত সুযোগ পেয়েও গোল হয়নি। এমনকি স্পেনও নিশ্চিত সুযোগ পেয়ে গোল করতে পারেনি।
তবে, প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে, অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দিলেন ম্যাথিয়াস চুনহা। ব্রাজিল অধিনায়ক দানি আলভেজের পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যখান থেকেই ডান পায়ের দারুণ এক শটে স্পেনের জাল কাঁপিয়ে দেন চুনহা।
৩৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। কোপা আমেরিকায় খেলা ফুটবলার রিচার্লিসন যদি পেনাল্টিটা মিস না করতেন। স্পেনের বক্সের মধ্যে ম্যাথিয়াস চুনহাকে ফাউল করেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন। স্পট কিক নিতে আসেন রিচার্লিসন। কিন্তু তিনি শটটি মেরে দেন পোস্টের ওপর দিয়ে।
৩২ মিনেটে মার্কো আসেনসিওর ব্রাজিল গোলমুখে দারুণ একটি শট ফিরিয়ে গোল গোলরক্ষক সান্তোস। পাস দিয়েছিলেন চুচুরেলা। ২৫ মিনিটে রিচার্লিসন গোলের সুযোগ পেয়েছিলেন। গুইলার্মে আরেনার কাছ থেকে বল পেয়ে বক্সের একেবারে কাছ থেকে শট নেন তিনি। কিন্তু বলটি চলে যায় জালের বাইরে। ১৯ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দিচ্ছিল প্রায় ব্রাজিল। কোনোমতে নিজেই সেই বল ঠেকিয়েছিলেন ডগলাস লুইজ।
ব্রাজিল একাদশ
সান্তোস (জিকে), কার্লোস দিয়েগো, ডগলাস লুইজ, গুইলার্মে আরানা, ব্রুনো গুইমারেস, ম্যাথিয়াস চুনহা, রিচার্লিসন, অ্যান্টোনি, দানি আলভেজ (অধিনায়ক), নিনো, ক্লওদিনহো।
স্পেন একাদশ
উনাই সিমোন (জিকে), মার্ক চুচুরেলা, পাও তোরেস, মার্টিন জুবিমেন্দি, মার্কোস আসেনসিও, মাইকেল মেরিনো, মাইকেল ওইয়ারজাবাল, এরিক গার্সিয়া, পেদ্রি গঞ্জালেজ, ওস্কার জিল, দানি ওলমো।