বিনোদন ডেস্ক
রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০ তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটিতে তাকে স্মরণ করে তার লেখা গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী অবনী। জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘ভালোবেসে সখী ‘ গানটি নিজে গেয়ে প্রকাশ করলেন তিনি।
গানটির ভিডিও অস্ট্রেলিয়ায় ব্রিসবেনের মনোরম পরিবেশে ধারণ করা হয়েছে। আর ভিডিও এডিটিং এর কাজ হয়েছে কোলকাতায়।
অবনী জানান, গানটি তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। বিভিন্ন অডিও বিভিন্ন স্ট্রিমিং অ্যাপেও গানটি শোনা যাবে বলে জানান তিনি।
এর আগে অবনীর কণ্ঠে জি সিরিজ থেকে ৩ টি ও নিজের চ্যানেল থেকে ২ টি রবীন্দ্রসংগীত প্রকাশ পায়।