একাদশ অপরিবর্তিত বাংলাদেশের, অস্ট্রেলিয়ার এক অভিষেক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

 স্পোর্টস ডেস্ক

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের মিশনে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

বাংলাদেশ তাদের উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনেনি। আগের দুই ম্যাচের মতো তৃতীয় টি-টোয়েন্টিতেও অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে।

অন্যদিকে অস্ট্রেলিয়া দলে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন জশ ফিলিপে, মিচেল স্টার্ক আর অ্যান্ড্রু টাই। এসেছেন বেন ম্যাকডরমট, ড্যান ক্রিশ্চিয়ান। অভিষেক হচ্ছে নাথান এলিসের।

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ
বেন ম্যাকডরমট, অ্যালেক্স কারে, মিচেল মার্শ, ময়েসেজ হেনড্রিকস, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলেউড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023