অফিস খুলছে ১১ আগস্ট, টিকা ছাড়া প্রবেশ নিষেধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আগামী ১১ আগস্ট থেকে খুলছে সব সরকারি-বেসরকারি অফিস। খোলা হবে শপিংমল ও দোকানপাট। সড়কে চলবে গণপরিবহণও।

তবে টিকা নেয়া ছাড়া কেউ অফিস, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারবেন না।

 

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সভায় করোনা মহামারি নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়। আগামী ১১ আগস্ট থেকে পর্যায়ক্রমে সীমিত পরিসরে যানবাহন ও রেল চলাচল করবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

 

আ ক ম মোজাম্মেল হক জানান, করোনার টিকা না নিয়ে বাইরে ঘোরাফেরা করলে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়স্কদের শাস্তির আওতায় আনা হবে।।

তিনি আরও জানান, রাস্তাঘাট কেউ অকারণে বাইরে বের হলে বা যাতায়াতের সরকারি নির্দেশনা ভাঙলে প্রয়োজনে অধ্যাদেশ জারি করে তাদের আইনের আওতায় আনা হবে।

 

দেশের সর্বস্তরের মানুষকে টিকা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আগামী ১ সপ্তাহে ১ কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়ার্ড-ইউনিয়নে ৫ থেকে ৭টা কেন্দ্র করে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। মানুষকে ভ্যাকসিন নিতে দৌড়াতে হবে না, আমাদের লোকজনই তাদের কাছে পৌঁছে যাবে।

তিনি বলেন, প্রত্যেক ওয়ার্ডে, গ্রামে গ্রামে নন্যুতম ২টি করে কেন্দ্র করা হচ্ছে। এক সপ্তাহে ১ কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হবে। ১৪ হাজার কেন্দ্রে একযোগে সপ্তাহব্যাপী ভ্যাকসিন দেওয়া হবে।

 

এর আগে, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর লকডাউন দেয় সরকার। সেই লকডাউনের মেয়াদ আগামী ৫ আগস্ট রাত ১২টায় শেষ হবে। বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিস বন্ধ আছে। খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন-সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের শিল্প-কারখানা। তবে ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলছে। বন্ধ রয়েছে দোকান ও শপিংমলও। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বের হওয়াও নিষেধ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023