শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সিরাজগঞ্জে পৌঁছাল আরও ২০০ টন তরল অক্সিজেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনা সংকট মোকাবেলায় সিরাজগঞ্জে পৌঁছাল তরল অক্সিজেনের তৃতীয় চালান। শনিবার (৩১ জুলাই) সকাল ৭টা থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে আসা বিশেষ ট্রেন থেকে অক্সিজেন খালাস শুরু হয়।

 

এর আগে শুক্রবার রাত দেড়টায় ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটি অক্সিজেন ভর্তি ১০টি কন্টেইনার নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে পৌঁছায়।

 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, ‘অক্সিজেনবাহী ট্রেন ইন্দ্রো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি রাত ১টা ২০ মিনিটে এসে পৌঁছায়। বিকেলে খালাস শেষে ট্রেনটি আবার ভারতে ফেরত যাবে।’

 

লিনডে বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেনবাহী লরিতে অক্সিজেন খালাস শুরু হয়েছে। অক্সিজেন খালাস শেষে সড়ক পথে লিনডের নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নিয়ে যাওয়া হবে। এরপর প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

 

এর আগে ২৫ জুলাই ও ২৮ জুলাই একই ট্রেনে ২০০ টন করে অক্সিজেন নিয়ে দেশে আসে ভারতীয় বিশেষ ট্রেন। এ নিয়ে ভারত থেকে তিনটি চালানে ৬০০ টন অক্সিজেন দেশে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023