শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩১৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আট জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩১৪ জনের। সোমবার (৫ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

মৃতরা হলেন—বগুড়া সদরের মকবুল হোসেন (৭৫) ও আবদুল লতিফ (৫৩), দুপচাঁচিয়ার রূপ কুমার বসাক (৪৫), আদমদীঘির হালিমা বেগম (৪০) ও মঞ্জুরুল আলম (৫৫), শিবগঞ্জের শাহজাহান আলী (৬২) ও জয়পুরহাটের চম্পা বেগম (৩৯)। তাদের মধ্যে শাহজাহান আলী বাড়িতে এবং ছয় জন মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বগুড়ায় এক হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩১৪ জনের। শনাক্তের হার ২৭ দশমিক ০২ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫ জন। আক্রান্ত ৩১৪ জনের মধ্যে সদরে ২৪৭ জন, সারিয়াকান্দিতে ১৬ জন, আদমদীঘিতে ১৫ জন, শেরপুরে নয় জন, শিবগঞ্জে সাত জন, গাবতলীতে ছয় জন, দুপচাঁচিয়ায় পাঁচ জন, ধুনটে পাঁচ জন, কাহালুতে দুই জন ও নন্দীগ্রামে দুই জন রয়েছেন।

সূত্র আরও জানায়, গত ৩ জুলাই ঢাকায় পাঠানো ৬১৬ জনের নমুনার ফলাফলে ১৭২ জন, শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৬৮ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৪ জনের নমুনায় ছয় জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ১৯৩ জনের নমুনায় ৫০ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৯৩ জনে। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৯৫ জন। মোট মৃত্যু হয়েছে ৪২৯ জনের। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২৬৯ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023