শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারত ও চীনের সেনারা দেড়শো মিটার দূরত্বে মুখোমুখি অবস্থানে ছিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১

ডেস্ক রিপোর্ট

চলতি ফেব্রুয়ারিতে লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণে ভারতীয় ও চীনের সেনারা মুখোমুখি অবস্থানে ছিল। গত ১১ ফেব্রুয়ারি তোলা একটি উপগ্রহ চিত্রে এই দৃশ্য উঠে এসেছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উপগ্রহ চিত্রে দেখা গেছে, রেজং লা এলাকায় দুই দেশের সেনাদের মুখোমুখি অবস্থান। প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় দু’পক্ষের তাঁবু এবং বাঙ্কার দেখা গেছে ওই উপগ্রহচিত্রে।

 

সেনা ও কূটনৈতিক স্তরের আলোচনার ভিত্তিতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই ওই এলাকায় ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পেছানো’ (ডিসএনগেজমেন্ট) এবং ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসক্যালেশন) এর প্রক্রিয়া শুরু হয়েছিল।

তার আগে পূর্ব লাদাখে প্যাংগং হ্রদের দক্ষিণে সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ কালা টপ, মুকপরী এবং রেজাং লা ছিল ভারতীয় সেনার নিয়ন্ত্রণে। উপগ্রহ চিত্রে ভারতীয় ফৌজের জলপাই সবুজ তাঁবুগুলোও দেখা গিয়েছে স্পষ্ট ভাবে।

 

এক সেনা কর্মকর্তা বলেছেন, ওই অঞ্চলে কয়েক কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কোনো কোনো গিরিশিয়ায় মাত্র ৫০ মিটার দূরে ছিল দুই বাহিনীর অবস্থান। ছিল হাল্কা ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি এবং কামানও।

 

গত বছর মে মাসের গোড়ায় গালওয়ান উপত্যকা, ডেপসাং, গোগরা, হট স্প্রিংয়ের পাশাপাশি প্যাংগং লেকের উত্তরে বেশ কিছু ভারতীয় এলাকায় ঢুকে পড়েছিল চীনা সেনা। সেখানে এলএসির সীমানা নির্দেশক ফিঙ্গার এরিয়া-৮ থেকে কয়েক কিলোমিটার ঢুকে ফিঙ্গার এরিয়া-৪ এ চলে আসে তারা। ১৫ জুন গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষের পরে আলোচনার প্রেক্ষিতে ‘বাফার এরিয়া’ তৈরি করতে কিছুটা পিছিয়ে গেলেও তারা এলএসি থেকে পুরোপুরি পিছু হটেনি। সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023