চীন থেকে আরও ৬ লাখ টিকা আসছে আজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

চীনের উপহারের আরও ৬ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা আজ রবিবার (১৩ জুন) দেশে আসছে। বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহনের দুটি বিমান এসব টিকা আনছে।

 

এর আগে শনিবার (১২ জুন) রাতে বিমান দুটি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

 

আজ বিকাল ৫টা নাগাদ টিকা পরিবহনকারী বিশেষ বিমানটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কুর্মিটোলায় এয়ারফোর্সের বঙ্গবন্ধু বেজ’-এ নামবে টিকা পরিবহনকারী বিমানবাহিনীর বিমানটি।

 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পৃথক অনুষ্ঠানে ১৩ জুন টিকা আসার বিষয়টি জানিয়েছিলেন। গত ১২ মে চীন সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। আজ যে ৬ লাখ ডোজ আসার কথা রয়েছে, এগুলোও সিনোফার্মের টিকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023