দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৭

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭৫৮ জনে।

 

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৮৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জনে।

 

 

শুক্রবার (০৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023