শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো দেশটিতে দৈনিক ৩ লাখের নিচে করোনা রোগী শনাক্ত হলো। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। এটিই ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

 

মঙ্গলবার (১৮ মে) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

 

সোমবার ২ লাখ ৮১ হাজার মানুষের শরীরে সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছিল দেশটির স্বাস্থ্য দফতর। শনাক্তের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। ভারতে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬। এই মহামারিতে দেশটিতে মোট মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জন।

 

গত মার্চের মাঝামাঝি সময়ে ভারতে দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে ভয়াবহ হারে বাড়তে থাকে সংক্রমণ। গত ৩ এপ্রিল ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যায়।

 

গত ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে চার লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তারপরেও একাধিক দিন দেশটিতে চার লাখের বেশি রোগী শনাক্ত হয়।

 

৭ মে ভারতে প্রথম এক দিনে চার হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা জানা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023