করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। যাঁরা গত ৭ ও ৮ ফেব্রুয়ারি বা তার আগে টিকা নিয়েছেন তাঁরা আজ দ্বিতীয় ডোজ পাবেন।

 

জানা যায়, যারা দ্বিতীয় ডোজ পাবেন তাদের মোবাইল নম্বরে দুইদিন আগে থেকে এসএমএস যেতে শুরু করেছে। এসএমএস না গেলেও প্রথম ডোজের টিকা কার্ড নিয়ে আগের কেন্দ্রে গিয়ে টিকা দেওয়া যাবে।

 

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানান, যাঁরা গত ২৭ ও ২৮ জানুয়ারি এবং ৭ ও ৮ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা আজ টিকা পাবেন।

 

অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক বলেন, ‘এ পর্যন্ত ৫৫ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে, দেশে মোট টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ। হাতে আছে ৪৭ লাখ ডোজ। আট লাখ টিকার ঘাটতি রয়েছে।’

 

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি দেশে একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে করোনাভাইরাসের টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023