শিরোনাম :

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে চারজন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৪ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
গাইবান্ধা জেলা সদরসহ সাত উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছচাপায় আজ রোববার বিকেল সাড়ে ৩টায় চারজনের মৃত্যু হয়েছে। পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া ও মোস্তফাপুর, ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামে ও সুন্দরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ কালবৈশাখী ঝড়ে বড় বড় গাছপালা, বৈদ্যুতিক খুটি, শতাধিক কাচা ঘরবাড়ি পড়ে বিধ্বস্ত হয়ে যায়।
নিহতরা হলো- পলাশবাড়ী উপজেলার ডাকেরপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম (৪৯), মোস্তফাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে গোফফার আলী (৩৮), সুন্দরগঞ্জ উপজেলার আমেনা বেগম (৪৫) ও ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের শিমুলী বেগম (২৫)।
এ বিষয়ে জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, ‘ঝড়ে সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। প্রত্যেক মৃতের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে। বিভিন্ন স্থানে ভেঙে পড়া গাছ অপসারনে ফায়ার সার্ভিসকর্মীরা কাজ করছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023