করোনাভাইরাসে শনাক্তের রেকর্ড, চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৯ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টা্র, ঢাকা

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৫১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন; যা দেশে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২ জুলাই দেশে করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯ জনের শরীরে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯৫ জনে। এছাড়া একদিনে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৯৪৯ জনে।

 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন দুই হাজার ৭৭ জন। এ পর্যন্ত মোট করোনামুক্ত হয়েছেন পাঁচ লাখ ৩৮ হাজার ১৮ জন।

 

এ সময়ে ২৮ হাজার ৬৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৫টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ০১ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩০ জন পুরুষ, বাকি ১৫ জন নারী। এ মধ্যে হাসপাতালে ৪৪ অন্যজন বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৯৪৯ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৭৪৬ জন, বাকি দুই হাজার ২০৩ জন নারী।

 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ষাটোর্ধ্ব ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের আট, ৪১ থেকে ৫০ বছরের চার, ৩১ থেকে ৪০ বছর পাঁচ এবং ২১ থেকে ৩০ বছর বয়সী একজন রয়েছেন।

 

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৮, চট্টগ্রামে ছয়, রাজশাহীতে পাঁচ, খুলনায় তিন এবং বরিশাল, সিলেট ও রংপুরে একজন করে মারা গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023