স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের জন্য ঠিক যেমন শুরুর দরকার ছিলো ঠিক তেমনটাই এনে দিয়েছেন মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান।
নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস ও ইয়ংকে সাজঘরে পাঠিয়েছেন এই দুই বোলার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করে বাংলাদেশ।