শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা ১১ ঘণ্টা আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: সাবেক হাইকমিশনার বীণা সিক্রি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা! সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ

ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। বুধবার সকালের দিকে পৌরসভার পপুলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সরিষাবাড়ীর বড়বাড়িয়া এলাকার মোজাম্মেলের ছেলে সাইদুল ইসলাম (২০) ও একই এলাকার খোকন মিয়ার ছেলে আকাশ আলী (১৪)। নিহতরা সম্পর্কে চাচা ও ভাতিজা।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল আলম।

 

তিনি বলেন, চাচা-ভাতিজা মোটরসাইকেলে সরিষাবাড়ীর বাউশি এলাকা থেকে বড়বাড়িয়া নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে পৌরসভার পপুলার এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

 

নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023