আরো ১৬ মৃত্যু, শনাক্ত ৭৮৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৭৩৪ জনে।

 

একই সময়ে নতুন করে ৭৮৫ জনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ২০ হাজার ৬৯০ জনে দাঁড়িয়েছে।

 

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৮৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৭টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৮১টি ল্যাবে ১৩ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৩১ হাজার ৪৯১টি নমুনা।

 

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৭৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

 

সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ৩০ হাজার ৭৭২টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৭ লাখ ৭১৯টি।

 

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৩ জন পুরুষ আর নারী ৩ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।

 

তাদের মধ্যে ১৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি এবং ১ জন করে মোট ২ জনের বয়স ৪১ থেকে ৫০ ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল।

 

মৃতদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের এবং ১ জন করে মোট ২ জন খুলনা ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

 

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৭ হাজার ৭৩৪ জনের মধ্যে ৫ হাজার ৮৮০ জনই পুরুষ এবং ১ হাজার ৮৫৪ জন নারী।

 

তাদের মধ্যে ৪ হাজার ২৩৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়াও ১ হাজার ৯৫৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৯০২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩৮৫ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৬১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৫৯ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩৬ জনের বয়স ছিল ১০ বছরের কম।

 

এর মধ্যে ৪ হাজার ২৬২ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৪২৮ জন চট্টগ্রাম বিভাগের, ৪৪৫ জন রাজশাহী বিভাগের, ৫৩৯ জন খুলনা বিভাগের, ২৩৯ জন বরিশাল বিভাগের, ২৯৪ জন সিলেট বিভাগের, ৩৫০ জন রংপুর বিভাগের এবং ১৭৭ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023