৫ পৌরসভাসহ স্থানীয় সরকারের ৯২ পদে ভোট চলছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের ৯২টি পদে সাধারণ ও বিভিন্ন পদে উপ-নির্বাচনের ভোট চলছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টায় পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।

 

জেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়, চলবে দুপুর ২টা পর্যন্ত। আর সকাল ৯টা থেকে শুরু হওয়া উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোর ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

 

ইসি সূত্রে জানা গেছে, পাঁচ পৌরসভা, তিন ইউপিতে সাধারণ নির্বাচন এবং ৬৮ ইউপি, ৪ জেলা পরিষদ, ২ পৌরসভা ও ১০ উপজেলায় উপ-নির্বাচন হচ্ছে।

 

যেসব পৌরসভায় সাধারণ নির্বাচন চলছে সেগুলো হল- ফরিদপুরের ফরিদপুর পৌরসভা, মধুখালী পৌরসভা, মাদারীপুরের রাজৈর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা এবং গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে।

 

এর মধ্যে বাঞ্ছারামপুরে মেয়র পদে একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি চার পৌরসভায় মেয়র প্রার্থী রয়েছেন ১৯ জন এবং কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৩৭৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১০৭ জন।

 

এছাড়া গোপালগঞ্জের মোকসুদপুর পৌরসভার ৬ নম্বর সাধারণ ওয়ার্ড এবং জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ১ নম্বর সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচনও হবে। এই দুই ওয়ার্ডে প্রার্থী রয়েছেন পাঁচ জন।

 

১০ উপজেলায় উপ-নির্বাচন সেগুলো হল- বগুড়ার শেরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে, নওগাঁর রাণীনগরে চেয়ারম্যান, পাবনার বেড়া ও ঈশ্বরদীতে চেয়ারম্যান পদে, সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান, যশোরের বাঘারপাড়ায় চেয়ারম্যান ও সদরে মহিলা ভাইস চেয়ারম্যান এবং রাজবাড়ীর গোয়ালন্দতে চেয়ারম্যান, নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন চলছে।

 

তিন ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন হচ্ছে সেগুলো হলো- কুড়িগ্রামের রৌমারি উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড় ও চর শৌলমারীতে ভোট হচ্ছে।

 

এছাড়া ৬৮ ইউপির বিভিন্ন পদে উপ-নির্বাচন চলছে।

 

চার জেলা পরিষদে চলছে সেগুলো হলো- ভোট ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে, চুয়াডাঙ্গায় ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে, চাঁপাইনবাবগঞ্জে ২ নম্বর ওয়ার্ডে এবং টাঙ্গাইলে ১০ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন হচ্ছে।

 

নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023