শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি বোমা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নির্মাণাধীন কাজের জন্য মাটি খোঁড়ার সময় প্রায় ২৫০ কেজি ওজনের সিলিন্ডার বোমা উদ্ধার হয়েছে। তবে এটা সক্রিয় কিনা এখনো জানা যায়নি।

 

বোমাটি নিষ্ক্রিয় করতে বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

 

উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলাদেশ জার্নালকে জানান, বিমানবন্দরের থার্ড টার্মিনালের মাটি খোঁড়ার সময় প্রায় ১৫ ফিট মাটির গভীর থেকে বোমাটি উদ্ধার হয়েছে।

 

ওসি বলেন, ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের।

 

এ ছাড়া টার্মিনালে কর্মরত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023