শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বায়ুদূষণে ঢাকাকে টপকাচ্ছে গাজীপুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকাকে টপকে যাচ্ছে এখন গাজীপুর। ভাঙা রাস্তা, আর খোলা পরিবেশে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে ধুলার রাজ্যে পরিণত হয়েছে নগরটি। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন সেখানে লাখ লাখ মানুষ।

 

ভয়াবহ দূষণের কারণে রাজধানীর উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যানবাহন চালকরা পড়েছেন বিপাকে। দুপুর ১২টাতে তাদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

 

প্রবল ধুলার কারণে একটি গাড়ি পার হতেই তৈরি হচ্ছে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। সে কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালাতে হচ্ছে।

 

মানমাত্রা অনুযায়ী মানুষের স্বাভাবিক বায়ু সেবনক্ষমতা ৫০ একিউআই পর্যন্ত। কিন্তু পরিবেশ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, নভেম্বর মাসজুড়ে গাজীপুরের গড় বায়ুমান ১৭৪.১ একিউআই।

 

এ ঘটনায় অসহায়ত্ব স্বীকার করেছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। সংস্থাটির (বায়ুমান) পরিচালক জিয়াউল হক বলছেন, সরকারি ঠিকাদাররা নিয়মের তোয়াক্কা না করে পরিস্থিতি ভয়াবহ করে তুলছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023