‘অবসরে সেলাই ও মাছ ধরেন প্রধানমন্ত্রী’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটো ছবি। একটিতে মাছ শিকারের পর বড়শি হাতে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে, অন্যটিতে তিনি সেলাই করছেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে ছবি দুটো পোস্ট করেছেন।

 

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ওই ছবি দুটো পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে সালমান এফ. রহমান লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ।’

 

অবসরে সেলাই করছেন প্রধানমন্ত্রী

ওই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রী সফলভাবে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন। ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন। এত কিছুর মাঝেও তিনি তার অবসর সময়টা রান্না, মাছ ধরা আর সেলাই করে উপভোগ করেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023