‘ভারতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ’ :গাঙ্গুলী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতেই হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া খুবই সম্মানের। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত।

 

আগামী বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। অর্থাৎ বিশ্বকাপের এখনো প্রায় এক বছর বাকি থাকলেও সদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর শেষে বিশ্বকাপ নিয়ে কথা বললেন গাঙ্গুলী।

 

দুবাইতে আইসিসির কর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা হয় গাঙ্গুলীর। সেখানে বিসিসিআই বস বলেন, ‘টি- টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া খুবই সম্মানের। ভারত একাধিক বড় টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি বিশ্বাস করি, সারাবিশ্বের ক্রিকেটাররা বিশ্বকাপের জন্য মুখিয়ে থাকে। আর ভারতের মতো ক্রিকেটপ্রেমী দেশে খেলতে আসার জন্য সব ক্রিকেটারই মুখিয়ে থাকে। তাই আগামী টি-টোয়েন্টি ভারতেই হবে।’

 

করোনা ভাইরাসের কারণে এ বছর বিশ্বকাপ বাতিল হয়েছে। অস্ট্রেলিয়ায় গত অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বকাপটি। তাই ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমিরা এমন বিশ্বকাপের জন্য মুখিয়ে আছে বলে জানান তিনি, ‘আমি নিজে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি, তাই জানি সারা বিশ্বের মানুষ আইসিসির বিশ্বকাপের জন্য কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করে। বিশ্বকাপ দেখার মতো অনুভূতি আর হয় না। এ বছর বিশ্বকাপ বাতিল হয়েছে। ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা হতাশ হয়েছে। নেকিবাচক পরিস্থিতির ওপর কারও হাত ছিল না। তবে সামনের বিশ্বকাপের অপেক্ষা সকলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023