শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৯ জন দগ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলির মুরাদ চৌধুরী বাড়ি এলাকার ছয় তলা একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৮), পিয়ারা বেগম (৬৫), বিবি সুলতানা (৩৫), মাহের (৮), মানহা (২), সুমাইয়া (১৮), রিয়াদ (২২) ও সালমা জাহান (২১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, ছয় তলা ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজন ওই বাসা থেকে দগ্ধ অবস্থায় ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওই ভবনের ষষ্ঠ তলার বাসিন্দাদের মধ্যে কয়েকজন সেখানে সাবলেট থাকতেন।

‘ফায়ার সার্ভিস সদস্যরা এসেছিলেন ঘটনাস্থলে। তাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাসার প্রতিটি কক্ষের বৈদ্যুতিক তার গলে গেছে। বিষয়টি তারা তদন্ত করে দেখছে’, যোগ করেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার কফিল উদ্দিন বলেন, ‘গ্যাস সিলিন্ডার নয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আমরা এই আলামত পেয়েছি। ওই ফ্ল্যাটের অনেকগুলো পয়েন্টে একসঙ্গে স্পার্কের ঘটনা ঘটেছে।’

এদিকে, যে ৯জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে নারী ও শিশুসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক রফিক উদ্দিন আহমেদ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023