শাহরুখের সঙ্গী হতে ১৫ কোটি নেবেন দীপিকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক

১৩ বছর আগের কথা। শাহরুখ খানের ওপর ভর করে ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডের রাস্তায় পথ চলা শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন। আর একের পর এক ফ্লপ সিনেমার পর, আড়াই বছরের দীর্ঘ বিরতি পার করে সেই দীপিকাকে সঙ্গী করে যেন নতুন করে খাতা খুলছেন শাহরুখ। বড় পর্দায় তিনি খেলতে চলেছেন ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস।

 

এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গোনা নারী তারকা দীপিকা (তারপরেই রয়েছেন আলিয়া ভাট)। বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের মতে, বলিউডের নারী তারকাদের মধ্যে দীপিকা সবচেয়ে বেশি ‘ব্যাংকেবল’। বড় পর্দায় তাঁকে দেখতে দর্শকচাহিদা তুঙ্গে। শাহরুখের এসব জরিপ অজানা নয়। তাই ‘পাঠান’ ছবি দিয়ে শাহরুখ ফিরবেন দীপিকা পাড়ুকোনের হাত ধরে।

 

দীপিকাও বরাবরই শাহরুখভক্ত। তাই বলে যে সিনেমার পারিশ্রমিক হিসেবে চেকে টাকার অঙ্ক কমবে, এমনটা ভাবার কোনো কারণ নেই।

 

একের পর এক সিনেমার জন্য রেকর্ড পরিমাণ অর্থ ঢুকে পড়ছে দীপিকার ব্যাংক অ্যাকাউন্টে। ‘পাঠান’ ছবিতেও তার ব্যতিক্রম নয়। এই সিনেমায় দীপিকার পারিশ্রমিক ১৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ১৭ লাখ টাকা, যা বলিউডের বড় পর্দার কোনো নায়িকার জন্য রেকর্ড।

 

এই ছবিতে শাহরুখ ও দীপিকা ছাড়াও আরও থাকবে জন আব্রাহাম। এই ছবিতেই জন আর শাহরুখকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে। ‘খলনায়ক’ জন এই ছবির জন্য নেবেন ২০ কোটি রুপি বা ২২ কোটি ৯০ লাখ টাকা। একটি অতিথি চরিত্রে দেখা দেবেন সালমান খান।

 

দীপিকা বা জনের পারিশ্রমিক জানা গেলেও শাহরুখ এই সিনেমায় কত নিচ্ছেন, তা এখনো জানা যায়নি। ফিল্মফেয়ারের প্রতিবেদন অনুসারে, সিনেমার মোট বাজেট ২০০ কোটি রুপি।

 

 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবির শুটিং শুরু হবে মুম্বাইয়ের আন্ধেরিতে। সিনেমার প্রথম শিডিউল দুই মাসব্যাপী। এই দুই মাস কেবল শাহরুখ খানের অংশেরই শুটিং হবে। এরপর চলবে নতুন বছর উদ্‌যাপনের ছুটি। তারপর জানুয়ারি মাসে শুরু হবে দীপিকা ও জনের অংশের শুটিং। সিদ্ধার্থের আগের সিনেমা ‘ওয়ার’–এর মতো ‘পাঠান’ও হবে অ্যাকশন-ড্রামা ধাঁচের সিনেমা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023