ভেঙে যাচ্ছে শ্রাবন্তীর তৃতীয় সংসার!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোশান সিংহের সঙ্গে। বিয়ের এক বছর কাটতে না কাটতেই গুঞ্জন উঠেছে ভেঙ্গে যাচ্ছে তাদের সংসার। ভারতীয়

প্রতিবেদনে বলা হয়- শ্রাবন্তীর সুখের সংসারে ফের অশান্তি। রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তী আর থাকছেন না!

 

খোঁজ করে দেখা যায়, অভিনেত্রীর নিজের ইনস্টাগ্রাম থেকে উধাও স্বামী রোশন সিংয়ের সমস্ত ছবি। অন্যদিকে রোশন সিংয়ের সোশ্যাল হ্যান্ডেল খুঁজলেও মিলছে না স্ত্রী শ্রাবন্তীর কোনও ছবি।

 

শ্রাবন্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রোশন সিংয়ের কোনও ছবি না মিললেও, অভিনেত্রী এখনও নিজেকে ‘শ্রাবন্তী সিং’ হিসেবেই পরিচয় দিচ্ছেন।

 

সূত্রের খবর, এই মুহূর্তে টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী স্বামী রোশন সিংয়ের সঙ্গে থাকছেন না। শ্রাবন্তীর সঙ্গে এক ছাদের নীচে না থাকলেও, রোশন বা অভিনেত্রী নিজে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন।

 

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ককে ‘অতীত সম্পর্ক’ বলে মন্তব্য করেন রোশন সিং।

 

প্রসঙ্গত, প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণ ব্রজর সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। তাঁদের বাগদান থেকে আইনি বিয়ে হয়ে গেলেও, শেষ পর্যন্ত টেকেনি সেই সম্পর্ক। ফলে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় শ্রাবন্তীর।

 

কৃষ্ণ ব্রজর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী। পাঞ্জাবে গিয়ে রোশনের বাড়িতে চুপচাপ বিয়ে সেরে ফেলেন এই অভিনেত্রী। শ্রাবন্তী-রোশনের বিয়েতে হাজির হন দুই পরিবারের ঘনিষ্ঠরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023