শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে দিনটি পালন করেন মুসলমানরা। দিনটি পালন করতে দেশব্যাপী নানা আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। প্রতি বছরের মতো এবারও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে রাজধানীতে জশনে জুলুস (র‌্যালি) অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও ১৫ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

প্রায় ১৪০০ বছর আগে এই দিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিজরি সালের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া, আশেকানে মাইজভান্ডারী অ্যাসোসিয়েশন, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া, বাংলাদেশ মাইজভান্ডারী ফোরাম, ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023