শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

‘আগামী গ্রীষ্ম পর্যন্ত করোনা থাকতে পারে’: ম্যাক্রোঁ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ফলে বিভিন্ন দেশে নতুন করে কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এদিকে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করেছেন যে, করোনার প্রভাব আগামী গ্রীষ্ম পর্যন্ত থাকবে। খবর বিবিসির।

 

 

ফরাসি প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, তার দেশের লোকজনকে কমপক্ষে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত করোনাভাইরাসের সঙ্গে লড়াই করতে হবে। দেশটিতে সম্প্রতি করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। এর মধ্যেই সংক্রমণ ১০ লাখ ছাড়িয়ে গেছে।

 

শুক্রবার ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪০ হাজারের বেশি মানুষ। অপরদিকে মারা গেছে ২৯৮ জন। শুধু ফ্রান্স নয় রাশিয়া, পোল্যান্ড, ইতালি এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে।

 

ইউরোপের ক্রমাগত সংক্রমণ বৃদ্ধি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে জটিল অবস্থা বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

রাজধানী প্যারিসের একটি হাসপাতাল পরিদর্শনের সময় ম্যাক্রোঁ বলেন, তাকে বিজ্ঞানীরা জানিয়েছেন যে তাদের ধারণা এই ভাইরাসের উপস্থিতি আগামী গ্রীষ্ম পর্যন্ত থাকবে। ফ্রান্সে নতুন করে পুরোপুরি বা আংশিক লকডাউন জারি হবে কিনা সে বিষয়টি এখনই নিশ্চিত করা সম্ভব নয় বলেও উল্লেখ করেছেন তিনি।

 

উল্লেখ্য, চলতি সপ্তাহে ইউরোপের প্রথম কোনো দেশ হিসেবে স্পেনে সংক্রমণ ১০ লাখ ছাড়িয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023