শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাত ৯টা নয়, সন্ধ্যা আরতির পর পূজা মণ্ডপ বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাড়িতে থেকে পূজা অর্চনা করার আহ্বান জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। তারা জানান, এবছর পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা আরতির পর মণ্ডপে কোনও দর্শনার্থী প্রবেশ করতে দেওয়া হবে না। এর আগে রাত ৯টায় মণ্ডপ বন্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

বুধবার (২১ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা জানান মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল।

 

তিনি জানান, এবছর মা দোলায় চড়ে আগমন ও গজে গমন করবেন। শারদীয় দুর্গা পূজা ২১ অক্টোবর শুরু হবে অকাল বোধনের মাধ্যমে। মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২২ অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে এবং ২৬ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে পরিসমাপ্তি ঘটবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক করোনা মুক্তির জন্য মহাসপ্তমীর দিনে ১২টা ১ মিনিটে মায়ের কাছে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মায়ের ভাগের প্রসাদ ছাড়া স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী খিচুড়ি বা এ জাতীয় প্রসাদ বিতরণ এবং বিজয়ার শোভাযাত্রা এবছর হবে না। এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাত ৯টা পর্যন্ত পূজামণ্ডপ খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছিল। সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয় যে সন্ধ্যা আরতির পর মণ্ডপ বন্ধ থাকবে। প্রতি মণ্ডপ থেকে সরাসরি বিসর্জন ঘাটে গিয়ে মাকে বিসর্জন দেওয়ার জন্য বলা হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে মনিটরিং সেল করা হয়েছে যারা সার্বক্ষণিক নজরদারি করবেন।

 

তিনি আরও বলেন,  সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিন সকাল ১০টা ৪৫ মিনিটে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করবে কয়েকটি টেলিভিশন চ্যানেল। একই সময়ে মহানগর সার্বজনীন পূজা কমিটি, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির নামের ফেসবুক পেজ থেকে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করা হবে। বাড়িতে বসেই এবার ভক্তরা অঞ্জলি দেবেন মায়ের চরণে।

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত , সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023