শাহরুখের লন্ডনের বাড়ি আর অক্ষয়ের টাকা চান কারিনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক

‘হোয়াট উইম্যান ওয়ান্ট’ নামে একটি রেডিও অনুষ্ঠান করেন বলিউড তারকা কারিনা কাপুর খান। সেখানে বলিউডের নারীরাই কারিনার অতিথি হয়ে আসেন। আর আসেন সাইফ আলী খানের মতো কিছু ব্যতিক্রম অতিথি। একবার সেই শোতে কারিনা নিজেই ছিলেন অতিথি। সেদিন অনুষ্ঠানের বিষয় ছিল—কারিনা বলিউডের কোন তারকার কী চান!

 

অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি ছিল বলিউডের খানদের নিয়ে। কোন খানের কোন জিনিসগুলোর প্রতি লোভ কারিনার? কারিনা জানিয়েছেন সেসব। কারিনার প্রিয় শহর লন্ডন। ছেলে তৈমুরকে লন্ডনের একটি বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে প্রিয় শহরে স্থায়ীভাবে থাকার কথা ভাবছেন কারিনা। তখন মাঝেমধ্যে লন্ডন থেকে মুম্বাই গিয়ে সিনেমার কাজ করবেন। এ জন্য শাহরুখের লন্ডনের বাড়িটা দরকার তাঁর। শাহরুখের বাড়ির পাশাপাশি কারিনা চান সালমান খানের সব ভক্ত যেন তাঁর হয়ে যায়।

 

সাইফ আলী খানের কাছ থেকে কী চান? তিনি বলেন, ‘সাইফ তো আমার। তাই তাঁর সবকিছু এমনিতেই আমার। সে খুব মেধাবী, শৈল্পিক আর বুদ্ধিমান। আমি তাঁর ব্রেনটা চাই, তাঁর চিন্তার জগৎ চাই। আর হ্যাঁ, আমি ওর হাসিও ভালোবাসি।’

 

আর অক্ষয় কুমারের বেলায়? কারিনা বলেন, ‘এটা জিজ্ঞেস করার কী আছে! ভারতের সবচেয়ে পয়সাওয়ালা তারকা তিনি। তাঁর টাকাগুলো আমার দরকার।’ প্রিয়াঙ্কা চোপড়ার কাছে কারিনা চান তাঁর কণ্ঠ, করণ জোহরের আলমারির ব্র্যান্ডের সব জ্যাকেট, সঞ্জয় লীলা বানসালির কাছে চান গল্প করার জন্য একটা সন্ধ্যা। আর মিডিয়ার কাছে? কারিনা বলেন, ‘সব কটি ক্যামেরা। আমি চাই, মিডিয়ার সব ক্যামেরা কেবল আমার দিকে তাক করা থাকবে।’

 

কারিনা সম্প্রতি লাল সিং চাড্ডা ছবির শুটিং শেষ করেছেন। অপেক্ষায় আছেন, শিগগিরই আসছে তাঁর দ্বিতীয় সন্তান, বড় ভাই হয়ে যাবে তৈমুর আর চতুর্থবারের মতো বাবা হতে যাচ্ছেন সাইফ আলী খান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023