শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

কঠোর অভিযান, পদ্মানদীতে ৯৪ ইলিশ ধরার ট্রলার ডুবিয়ে দিল নৌ-পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদীতে অভিযান পরিচালনা করে ইলিশ ধরার কাজে নিয়োজিত ৯৪টি ট্রলার ডুবিয়ে দিয়েছে নৌ-পুলিশ সদস্যরা। এছাড়া পুড়িয়ে বিনষ্ট করেছে ৬৭ লাখ মিটার কারেন্ট জাল।

 

সোমবার রাতভর অভিযান চালায় নৌ-পুলিশ ও মৎস্য অফিস। এছাড়া বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আকাশপথে অভিযানে অংশ নেয়।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির গণমাধ্যমকে বলেন, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে পদ্মার বিভিন্ন চরে অভিযান পরিচানা করা হয়। এসময় বিভিন্ন চর ও নদী থেকে ৯৪টি ট্রলার ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ট্রলারগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে পুড়িয়ে।

 

এ ঘটনায় চারজন জেলেকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023