শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

১০ দিনে সৌদি গেলেন ৮৪২৭ প্রবাসী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গত ৪-১৩ অক্টোবর পর্যন্ত ২৬টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৮৪২৭ জন প্রবাসী। ১০ দিনে বিমান পরিচালনা করেছে ১০টি ফ্লাইট আর সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৬টি ফ্লাইট। এ দু’টি এয়ারলাইন্স ভিসার মেয়াদের ভিত্তিতে যাত্রীদের টিকিট দিচ্ছে। যাদের ভিসার মেয়াদের সময় কম, তাদের দেওয়া হচ্ছে অগ্রাধিকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

বিমান ও সাউদিয়া এয়ারলাইন্স ফিরতি টিকিটধারীদের কোনও চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করছে। তবে কোনও কোনও ট্রাভেল এজেন্সি রি-ইস্যুর জন্য যাত্রীদের থেকে টাকা নিচ্ছে। সৌদিগামী ফ্লাইটের টিকিট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

 

দ্রুত সময়ে বেশি সংখ্যক প্রবাসীকে কাজে ফেরাতে সৌদি আরবগামী ফ্লাইটের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি শিথিল করেছে বেবিচক। ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটের ক্ষেত্রে আসন সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিথিল থাকবে। ফলে এয়ারলাইন্সগুলো পেছনের একটি সারি খালি রেখে পুরো বিমানে যাত্রী নিতে পারছে। আগের শর্ত অনুসারে বড় উড়োজাহাজে সর্বোচ্চ ২৬০ জন এবং ছোট উড়োজাহাজে সর্বোচ্চ ১৪০ জন পর্যন্ত যাত্রী পরিবহনের বিধান ছিল। বিধি শিথিলের ফলে বেশি সংখ্যক যাত্রী পরিবহন করছে এয়ারলাইন্স দু’টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023