শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

পিরোজপুরের কলা ব্যবসায়ীকে খোঁজা-খুজি করছে মহাস্থানের এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী ও তার সহযোগীরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

আঃ ওয়াহেদ ফকির
গতকাল সোমবার দৈনিক মুক্তজমিন পত্রিকার ১ম পৃষ্ঠায় “মহাস্থানে এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী চলেন ধর্মভাইদের নাম ভাঙ্গিয়ে?” শিরোনামে সংবাদ প্রকাশের পর এলাকাজুড়ে তোলপার সৃষ্টি হয়েছে। মহাস্থান এলাকার প্রবীন এক ব্যক্তি এই প্রতিবেদকের কাছে মোবাইলে জানতে চান, আসলে ধর্ম ভাই কারা? উত্তরে প্রতিবেদক জানান, ধর্ম ভাই বলতে আকার-ইঙ্গিতে যাদের বুঝানো হয়েছে তারাও মহাস্থানের এসআই নামধারী তথাকথিত ঐ মিডিয়াকর্মী ঠিকই বুঝতে পেরেছে। তিনি এই প্রতিবেদককে বলেন, আমি একদিন রাত ২ টায় ঢাকা থেকে নৈশ কোচ যোগে মহাস্থান বাসষ্টান্ডে নামার পর দেখতে পাই ঐ এসআই নামধারীর ডান্ডি খোর দু’জন কিশোর টোকাইকে ধমকাচ্ছে, ঐ দু’জন টোকাই পকেট থেকে কাগজে মোড়ানো কি যেনো দিল আমি তা দূর থেকে বুঝতে পারলাম না। এরপর কাদে ঝোলানো ব্যাগ বহনকারী ঐ এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী দ্রুত কেটে পরলেন, পরিস্থিতি অনুযায়ী তিনি অনুমান করেন ঐ টোকাইদের হাতে কোন ইয়াবা ব্যবসায়ীরা তার মাধ্যমে মাল পৌছে দিয়েছে যা ঐ এসআই নামধারী হাতে পেয়ে দূত কেটে পরেন। নানাবিধ অপরাধ কর্মকান্ডে জড়িত তথাকথিত মিডিয়াকর্মী এসআই নামধারী ঐ ব্যক্তির নামে সদর থানায় জিডি হওয়ার পর তিনি আতংকিত হয়ে পড়েছেন। এদিকে মহাস্থান বাসষ্টান্ডে বোর্ডিং থেকে কলা ব্যবসায়ী আব্দুস সালামের ১ লক্ষ ৭২ হাজার টাকা চুরির ঘটনায় ২০১৫ সালে সে আইনী লড়াইয়ে ন্যায় থেকে বঞ্চিত হলেও দৈনিক মুক্তজমিন পত্রিকা তার চুরি সংক্রান্ত সংবাদ প্রকাশের পর মহাস্থানে বসবাসরত তার এক শুভাকাঙ্খি মোবাইল ফোনে জানালে তিনি শুধু পিরোজপুর জেলার ভান্ডারীয়া উপজেলা থেকে মহাস্থানে এসেছে এবং তিনি তার টাকা চুরির ঘটনায় আদালতে শীঘ্রই তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছে এ সংক্রান্ত রিপোর্ট গতকাল সোমবার মুক্তজমিনে প্রকাশিত হলে ঐ তথাকথিত মিডিয়াকর্মী এসআই নামধারী ও তার সহযোগীরা তাকে খোঁজা-খুজি করে না পেয়ে হতাশ হয়ে পড়েছে তারা। এদিকে বারপুরের ঐ নাট্য ব্যক্তিত্ব এই প্রতিবেদককে জানান, তিনি গত রবিবার গভীর রাতে নামুজা সড়কে গিয়ে কোন ভটভটি দেখতে পাইনি, তার ধারনা পত্রিকায় মোটর সাইকেল চুরি সিন্ডিকেট সম্পর্কে সংবাদ প্রকাশ হওয়ায় ঐ চক্র সাবধান হয়ে গেছে, হয়তোবা তারা কৌশল পরিবর্তন করেছে। তার দাবি এই সড়কে রাতে পুলিশি টহল ব্যবস্থা জোরদার অতি জরুরী। সেই সাথে তিনি এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী সহ তার সহযোগীদের গ্রেফতারের ও জোর দাবি জানান। শুধু এস আই নামধারী তথাকথিত মিডিয়া কর্মীই নয় বরং এই জাতীয় যে সমস্ত ব্যক্তি সাধানর মানুষকে ফাঁদে ফেলে আর্থিকভাবে লাভবান হচ্ছে, ক্ষতিগ্রস্থ করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে। আপনারা নির্ভয়ে তাদের অপকর্ম সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করুন, আমরা সত্য প্রকাশে দ্বিধাহীন চিত্রে আপনাদের সাথে ছিলাম, সাথে আছি এবং থাকবো। অপরাধকারী-অপরাধী যত ক্ষমতা ধারী ব্যক্তি হোক না কেন? মুক্তজমিন সত্যর পক্ষে আপোষহীন আমরা তা সাহসিকথার সাথে প্রকাশ করবো এ নিশ্চয়তা ১০০%। তথ্য প্রদানে কল করুন ০১৭১৫-৬৫২৮২০ নম্বরে। তথ্যদাতার নাম ঠিকানা সম্পূর্ণ রুপে গোপন রাখা হবে। আগামীকাল আরো বিস্তারিত সংবাদ পরতে চোখ রাখুন আমাদের সাথে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023