শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জনসমাগমে মাস্ক ছাড়া বের না হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

জনসমাগমে কেউ যাতে কোনভাবেই মাস্ক ছাড়া বের না হয় এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে অংশ নিয়ে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনসমাগমে কেউ যাতে কোনভাবেই মাস্ক ছাড়া বের না হয়। মাস্ক ব্যবহারে সচেতনতা আনতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

 

আইনশৃঙ্খলা বাহিনীসহ মসজিদ কমিটিগুলোকেও এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনার কারণে এবার মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি ৪৬ শতাংশ উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই হার কিছুটা ধীর হলেও আশাব্যঞ্জক।

 

এ ছাড়া মন্ত্রিসভায় বাংলাদেশ-অস্ট্রিয়া সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে এয়ার সার্ভিস চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে৷ এর ফলে প্রতি সপ্তাহে যাত্রীবাহী ও কার্গোসহ সাতটি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023