মুখোমুখি সুশান্তের দুই প্রেমিকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। এরপর ২৮ দিনের হাজতবাস শেষে জামিনে মুক্তি পান তিনি। এবার একই মামলায় পালটা লড়াইয়ের পথে হাঁটছেন রিয়া।

 

সূত্রের খবর, সুশান্তের প্রথম প্রেমিকা অঙ্কিতার বিরুদ্ধে রিয়া আইনি পদক্ষেপ নিতে পারেন। সুশান্তের মৃত্যুর পর থেকে পরোক্ষে রিয়ার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন অঙ্কিতা। গ্রেপ্তারির আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া জানিয়েছিলেন, বিদেশ যাওয়ার পথে বিমানে উঠে নাকি ভয় পাচ্ছিলেন সুশান্ত এবং জানিয়েছিলেন তার ক্লস্টোফোবিয়া রয়েছে। তার প্রেক্ষিতে অঙ্কিতা আবার সুশান্তের একটি বিমান চালানোর ভিডিও শেয়ার করে রিয়াকে পরোক্ষে জবাব দিয়েছিলেন।

 

পাশাপাশি খবর রটেছিল, সুশান্ত নাকি ব্রেকআপের পরও অঙ্কিতার ফ্ল্যাটের কিস্তি দিয়েছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছিলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা।

 

শোনা গিয়েছে, এমন অনেক ঘটনা এবং মন্তব্যের জন্যই নাকি অঙ্কিতার বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটতে পারেন রিয়া। ইতিমধ্যেই রিয়ার বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগ বোম্বে হাই কোর্ট নস্যাৎ করে দিয়েছেন বলেই দাবি করেন রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023