শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ভরিতে ২৩৩৩ টাকা বাড়ল স্বর্ণের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

স্বর্ণের দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর অনুযায়ী প্রতি ভরি সোনায় দাম বাড়ছে দুই হাজার ৩৩৩ টাকা। আজ বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে। এর ফলে প্রতি ভরি সবচেয়ে ভালোমানের স্বর্ণ দেশের বাজারে ৭৬ হাজার ৩৪১ টাকায় বিক্রি হবে।

 

 

বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

 

দিলীপ কুমার বলেন, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনকে ঘিরে সোনার বাজার আবার অস্থির হয়ে উঠেছে। নির্বাচনের ফলাফল কী হয়, সেটা মাথায় রেখে সবাই এখন সোনার মজুদ বাড়াচ্ছে। আমার মনে হয়, জানুয়ারি পর্যন্ত সোনার দাম ঊর্ধ্বমুখীই থাকবে।

 

করোনা মহামারির মধ্যে বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম খুব উঠা-নামা করছে। গত তিন সপ্তাহে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) ৫৩ ডলার বেশি বেড়েছে।

 

আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমায় গত ২৪ সেপ্টেম্বর দেশে ভরিতে আড়াই হাজার টাকার মতো কমানো হয়েছিল।

 

মহামারির মধ্যে অস্থির বাজারে বাড়তে বাড়তে দেশে ভরি ৭৭ হাজার ২১৬ টাকায় উঠেছিল। দেশের বাজারে ওটাই ছিল সোনার সর্বোচ্চ দর। গত ১৩ অগাস্ট সব ধরনের স্বর্ণের দাম ভরিতে সাড়ে তিন হাজার টাকা কমিয়েছিল বাজুস। তার এক সপ্তাহ পর ২১ অগাস্ট কমানো হয় ভরিতে এক হাজার ৪৫৮ টাকা। এরপর তিন দফা বাড়িয়ে গত ২৪ সেপ্টেম্বর দাম কমানো হয়েছিল। ওই দিন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৮৫৮ ডলার। কিন্তু গত তিন সপ্তাহে এই দাম বেড়ে বৃহস্পতিবার রাত ৯টায় ১৯১২ ডলারে উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023