শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

মঙ্গলবার রাত ১২টা থেকে মেঘনায় ২২দিন ইলিশ ধরা নিষিদ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মঙ্গলবার রাত ১২টা থেকে ৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ২২দিন মেঘনা নদীর বিভিন্ন অববাহিকায় সব ধরনের মাছধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মৎস্য বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি এ সময় ইলিশ ক্রয়-বিক্রয়, সংরক্ষণ এবং পরিবহনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, এখন জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলাসহ দেশের উপকূলীয় বেশ কয়েকটি উপজেলার নদী অঞ্চলের প্রধান প্রজনন পয়েন্টগুলোতে ওই ২২দিন সব ধরনের মাছধরা নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, বিক্রয় ও মজুতও নিষিদ্ধ থাকবে। সরকারি এ আইন বাস্তবায়নে মৎস্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমে মৎস্য বিভাগের পাশাপাশি অংশ নিচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, র‌্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস জানান, ভরা পূর্ণিমায় মা ইলিশ সব চেয়ে বেশি পরিমাণ ডিম ছাড়ে। এ সময়টাকে ইলিশের ভরা প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় মা ইলিশ ডিম ছাড়ার জন্য মেঘনা উপকূলে চলে আসে। যে কারণে, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর (চন্দ্রমাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে পূর্ণিমার দিন, এর আগের ১৭ দিন এবং ও পূর্ণিমার পরের চার দিনসহ ২২ দিন পর্যন্ত মেঘনায় সব ধরনের মাছধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই সময় যাতে ডিমওয়ালা মা ইলিশ ধরা না হয় সেজন্য অন্যান্য এলাকার মতো মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মাছধরার ওপর ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

তিনি বলেন, সরকারি এ আদেশ অমান্য করলে দণ্ডনীয় অপরাধ হিসেবে অভিযুক্তদের কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। তাছাড়া এই সময়ে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদেরকে ২০ কেজি করে ভিজিএফ’র চাল দেওয়া হবে।

 

মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ বিষয়ক কমলনগর উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে উপজেলার মতিরহাট থেকে রামগতির চরআলেকজান্ডার পর্যন্ত তদসংলগ্ন মেঘনা নদী, মাছ বাজার ও আড়তগুলোতে ২৪ ঘণ্টা অভিযান অব্যাহত থাকবে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নদী উপকূলীয় এলাকায় মাইকিং, ব্যানার ও লিফলেট বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023