শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

টিভির চ্যানেল পাল্টাতে রাজি না হওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

যশোরের কেশবপুরে টেলিভিশন দেখাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ওই নারীর স্বামী সাইফুল ইসলাম মনাকে আটক করেছে। বুধবার দিবাগত রাতে কেশবপুরের পাঁচবাকাবড়শি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন জানান, আড়াই বছর আগে পাঁচবাকাবড়শি গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে সাইফুল ইসলাম মনার সাথে একই উপজেলার চিংড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। বুধবার রাতে টেলিভিশনে সিনেমা দেখা নিয়ে দুজনের মধ্যে বিরোধ হয়। সাইফুল টেলিভিশনের চ্যানেল পাল্টাতে চাইলে বৃষ্টি তাতে রাজি না হওয়ায় এক পর্যায়ে সাইফুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। রাত ২টার দিকে প্রতিবেশিরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ সাইফুলকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, সাইফুল ইসলাম মনার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023