শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার তিন দিন পর হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

 

প্রতিবেদনে বলা হয়, শিগগিরই নির্বাচনী প্রচারের জন্য মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এর আগে ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছিলেন, তিনি ‘ভালো বোধ’ করার কারণে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হবে।

 

আরেক টুইট বার্তায় তিনি বলেন, আমি স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ওয়ালটার রিড মেডিকেল সেন্টার ত্যাগ করবো। খুবই ভালো লাগছে। করোনাকে ভয় পাবেন না। করোনা যেন আপনার জীবনে আধিপত্য বিস্তার করতে না পারে। ট্রাম্প প্রশাসনের অধীনে বেশ কিছু ওষুধের উন্নয়ন ও জ্ঞানের বিকাশ সম্ভব হয়েছে। ২০ বছর আগের চেয়ে আমি এখন বেশি ভালো অনুভব করছি।

 

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতের পর ট্রাম্প নিজেই এক টুইটে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ‘পজিটিভ’। টুইটারে হোয়াইট হাউসে আইসোলেশনে থাকার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

 

মৃদু উপসর্গ দেখা দেওয়ায় এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করায় শুক্রবার তাকে ওয়ালটার রিড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। শুক্রবার সকালের পর ট্রাম্পের জ্বর বাড়ায় এবং রক্তে অক্সিজেন আবারও কমে যাওয়ায় তাকে কিছুক্ষণ কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হয়েছে।

 

শুক্রবারের পর ট্রাম্পের আর জ্বর আসেনি। তিনি ভালো আছেন এবং স্থানীয় সময় সোমবার নাগাদ হোয়াইট হাউসে ফিরে যেতে পারেন বলে জানিয়েছিলেন তার চিকিৎসকরা। সব ঠিক থাকলে বাড়িতেই তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে চিকিৎসকরা জানান।

 

প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে ট্রাম্পের এই অসুস্থতায় স্বাভাবিকভাবেই তার নির্বাচনী প্রচার থমকে গেছে। সমর্থকরাও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকায় অনেকে হাসপাতালের সামনে জড়ো হন।

 

হাসপতালের সামনে জড়ো হওয়া সমর্থকদের বিস্মিত করে দিয়ে রোববার বিকালে অসুস্থ শরীরেই মোটর শোভাযাত্রা করেন ট্রাম্প। শোভাযাত্রা শেষে আবার হাসপাতালে ফিরে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023